ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীন মেহেন্দিগঞ্জে চায়ের দোকানে যুবককে মারধর, হাসপাতালে মৃত্যু ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী জুয়া–বেটিং প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড সব চোখ আজ রোনালদোর ওপর জাপার জিএম কাদেরের সাথে আনিসুল ইসলাম মাহমুদ অংশের ৪ নেতার যোগদান  পিরোজপুরে আড়াই কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ৬ বছর ধরে তালাবদ্ধ ভোলায় চরের ১০ স্কুলে হয় না পাঠদান, শ্রেণিকক্ষে বসে মাদকের আসর গৌরনদীতে  বন্ধুর বিয়ে খেতে দেশে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর
  • মঠবাড়িয়ায় পিয়াজ চাষে বাম্পার ফলন 

    মঠবাড়িয়ায় পিয়াজ চাষে বাম্পার ফলন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    গত কয়েক বছর ধরে নিত্য প্রয়োজনীয় পন্য পিয়াজ নিয়ে কতিপয় অসাধু ব্যাবসায়িদের কারসাজিতে মূল্য বৃদ্ধির প্রভাব পিরোজপুরের মঠবাড়িয়ায়। মূল্য বৃদ্ধির কারনে উপজেলার চাষীদের মধ্যে পিয়াজ আবাদের ব্যপাক আগ্রহ বেড়েছে।  চাষীরা প্রশিক্ষণ পেলে অন্যান্য কৃষির পাশাপাশি পিয়াজ চাষে কৃষকরা আরও আগ্রহী হবেন বলে ধারণা করা হচ্ছে।

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, চলতি বছরে উপজেলায় ২ হেক্টর জমিতে পিয়াজ আবাদ হয়েছে। তবে আমন ধান কাটতে দেরী হওয়ায় অধিকাংশ চাষী ১৫ আক্টোবরের পরে পিয়াজ আবাদ করেছে। উভয় সময়ে উপজেলায় মোট ১৫ হেক্টর জমিতে পিয়াজ আবাদ হয়েছে। 

    পিয়াজ চাষে চাষীদের উদ্ভুদ্ধ করার জন্য উপজেলা কৃষি অফিস থেকে ২৫ জন চাষীকে ২৫ কেজি পিয়াজের বীজ (বিচি) দেয়া হয়েছে। তবে প্রশিক্ষণের অভাবে চাষীরা বীজ দিয়ে সঠিকভাবে চাষ করতে পারেনি। তাই চাষীদের বীজ পিয়াজ কিনে আবাদ করতে হয়েছে।

    সবচেয়ে বেশী আবাদ হয়েছে উপজেলার ধানীসাফা, আমড়াগাছিয়া, টিকিকাটা, সাপলেজা ও মির”খালী ইউনিয়নে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় দেড় হাজার মন। আবাদে বিলম্ব হওয়ায় এখনও মাঠের সব পিয়াজ তোলা হয়নি।

    উপজেলার ধানীসাফা গ্রামের কৃষক আছাদুল ও সাইদুল জানান, তারা ৩০ শতাংশ করে জমিতে পিয়াজ আবাদ করে ভাল ফলন পেয়েছেন। উত্তর মির”খালী গ্রামের চাষী আফজাল জমাদ্দার (৫৮) জানান, ট্রেনিং না থাকায় কৃষি অফিস থেকে দেয়া বীজ দিয়ে সুবিধা করতে পারেননি। পরে বীজ পিয়াজ কিনে ১৫ শতাংশ জমিতে পিয়াজ আবাদে তার প্রায় আট হাজার টাকা ব্যায় হয়েছে।

    উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান জানান, পিয়াজ চাষীদের উদ্ভুদ্ধ করার জন্য আমরা মাঠ পর্যায়ে গিয়ে চাষীদের পরামর্শ দিয়ে যাচ্ছি। চাষীদের মধ্যে পিয়াজ চাষে ভাল সাড়া পাওয়া যাচ্ছে বলে তিনি জানান।
    উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন জনান, মঠবাড়িয়া পিয়াজ চাষে একটি সম্ভাবনাময় এলাকা। পিয়াজ চাষের অনুকুল সময়ে চাষিদের বীজ ও সার সহায়তা দিতে পারলে পিয়াজের বাম্পার ফলন সম্ভব বলে তিনি জানান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ