ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • দুমকিতে করোনায় এক ব্যক্তির মৃত্যু

    দুমকিতে করোনায় এক ব্যক্তির মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পটুয়াখালীর দুমকিতে সৈয়দ মোজাম্মেল হক (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় আরও ১৯ জন আক্রান্ত হয়েছেন। 

    বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন।

    সিভিল সার্জন জানান, গত ১৫ এপ্রিল সৈয়দ মোজাম্মেল হক করোনা আক্রান্ত হয়ে দুমকি উপজেলার নিজ বাড়িতেই মারা যান। এর আগে ১৪ এপ্রিল অসুস্থ হলে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের পর বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। আইআরডিসিআর এর সোমবারের তথ্য অনুযায়ী মোজাম্মেল হক করোনা আক্রান্ত ছিলেন। 

    পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে। এ পর্যন্ত ১৭০৪৬ টি নমুনা পরীক্ষা হয়েছে বলেও জানিয়েছেন সিভিল সার্জন শিপন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ