ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল প্রেসক্লাবের উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীন মেহেন্দিগঞ্জে চায়ের দোকানে যুবককে মারধর, হাসপাতালে মৃত্যু ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী জুয়া–বেটিং প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড সব চোখ আজ রোনালদোর ওপর জাপার জিএম কাদেরের সাথে আনিসুল ইসলাম মাহমুদ অংশের ৪ নেতার যোগদান  পিরোজপুরে আড়াই কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ৬ বছর ধরে তালাবদ্ধ ভোলায় চরের ১০ স্কুলে হয় না পাঠদান, শ্রেণিকক্ষে বসে মাদকের আসর গৌরনদীতে  বন্ধুর বিয়ে খেতে দেশে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর
  • আটক ৭

    পিরোজপুরে তিন লাখ গলদা চিংড়িপোনা উদ্ধার 

    পিরোজপুরে তিন লাখ গলদা চিংড়িপোনা উদ্ধার 
    আটককৃত গলদা চিংড়িরেনু কাউখালীর সন্ধা নদীতে অবমুক্ত করা হয় ।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদী থেকে পাচারকালে তিন লাখ গলদা চিংড়ির রেনুপোনা উদ্ধার করেছে কোস্ট গার্ড।  আজ মঙ্গলবার সকালে একটি স্পিডবোটে করে নয়টি ড্রামে মজুদ করা রেনুপোনা বাগেরহাটের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল পাচারকারিরা। 

    এসময় কোস্ট গার্ড রেনু পাচারে জড়িত সাতজনকে আটক করে। আটককৃতরা হলেন বরিশালের মেহেন্দীগঞ্জের স্পীডবোট চালক মোহাম্মদ আলী, জেলে ইউসুফ আলী, রিপন মিয়া, কামর”ল হোসেন, আলমগীর হোসেন, কামাল হোসেন ও রাজীব ।

    কাউখালী উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাগেছে,  মঙ্গলবার সকালে একটি স্পিডবোটে কয়েকটি ড্রামে করে গলদা চিংড়ির রেনুপোনা বরিশালের মেহেন্দীগঞ্জ হতে নৌপথে বাগেরহাটের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। 

    এ সময় কাউখালী কোস্টগার্ড এর কন্টিনজেন্ট কমাণ্ডার মো. নওশের আলীর নেতৃত্বে কোস্টগার্ডের সদস্যরা সন্ধ্যা নদীতে স্পীডবোটকে ধাওয়া করে আটক করে ও বোটে থাকা রেনু পাচারে জড়িত সাতজনকে আটক করা হয়। নয়টি প্লাস্টিক ড্রামে মজুদ করা পোনার পরিমান তিন লাখ বলে জানায় পাচারকারীরা।  

    পরে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখার উপস্থিতিতে জব্দকৃত পোনা সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়। 

    কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা ফণিভূষণ পাল জানান, জব্দকৃত পোনার মূল্য সাড়ে ছয় লাখ টাকা। আটককৃত সাতজনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্বাহী ম্যাজিেেষ্ট্রট খালেদা খাতুন রেখা অভিযুক্ত সাতজনকে পাঁচ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ