ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কলাপাড়ায় ধান ক্ষেতে অত্যাধুনিক ড্রোন 

    কলাপাড়ায় ধান ক্ষেতে অত্যাধুনিক ড্রোন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    পটুয়াখালীর কলাপাড়ায় অত্যাধুনিক প্রযুক্তির একটি ড্রোন উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার শেষ বিকেলে উপজেলার লতাচাপলী ইউনিয়নের লক্ষীপাড়া গ্রামের ধান ক্ষেতে স্থানীয়রা এ ড্রোনটি দেখতে পায়। 

    পরে ওই ইউনিয়নের চেয়ারম্যান মো. আনসার উদ্দিন মোল্লাকে খবর দিলে তিনি সেটিকে ধান ক্ষেত থেকে উদ্ধার করে মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। 

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ড্রোন ক্যামেরাটির মালিকানা দাবি করছে পায়রা বন্দরে কর্মরত বেলজিয়ামের নাগরিক মাইকেল। তার ভাষ্য মতে এটি পায়রা বন্দরের রাবনাবাদ নদীতে ড্রেজিং কাজে ব্যবহার করা হতো। প্রায় ২ কেজি ওজন ড্রোনটির পরীক্ষামূলক ভাবে উড়ানোর সময় যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অন্যত্র চলে যায়। 

    উপজেলার লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনসার উদ্দিন মোল্লা জানান, ড্রোনটি স্থানীয় জনগণ ধান ক্ষেতে দেখতে পায়। তাদেরই সংবাদের ভিত্তিতে এটি উদ্ধার করে পুলিশ মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

    মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, ড্রোনটির ব্যাপারে আমরা তদন্ত করে দেখছি। এটির ভিতরে থাকা মেমোরি কার্ডের সকল কিছু পুলিশের সাইবার টিমের কাছে পাঠানো হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ