ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • শেবাচিম হাসপাতালে করোনা ও উপসর্গে ৫ জনের মৃত্যু

    শেবাচিম হাসপাতালে করোনা ও উপসর্গে ৫ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটির করোনা তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন এ তথ্য নিশ্চিত করেন। মৃত্যুবরণকারীদের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন বলে জানান তিনি। 

    জাকারিয়া খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালটির করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২২ রোগী। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন। মঙ্গলবার দুপুর পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১৪১ রোগী। যার মধ্যে ৫১ জন করোনায় আক্রান্ত। ১২টি আইসিইউ’র সবগুলো রোগীতে পূর্ণ। আরও রোগীর আইসিইউ সেবা প্রয়োজন হলেও বেড খালি না থাকায় তা পাচ্ছেন না তারা।

    এদিকে গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ১৭৯ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের রিপোর্ট পজিটিভ হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ২৮ শতাংশ।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ