ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • শুরু হচ্ছে ঢাবির ৮৭ শিক্ষার্থীর বিচার

    শুরু হচ্ছে ঢাবির ৮৭ শিক্ষার্থীর বিচার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস ও জালিয়াতির অভিযোগে ঢাবির ৮৭ শিক্ষার্থীসহ ১২৫ জনের বিরুদ্ধে বিচার শুরু হচ্ছে।

    আজ বুধবার (১৩ অক্টোবর) বিচারের জন্য প্রস্তুত হওয়া নথি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) বরাবর প্রেরণের আদেশ দিয়েছেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবুবকর ছিদ্দিক।

    সিএমএম-এর প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

    মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার আগের রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মহিউদ্দিন রানা ও আবদুল্লাহ আল মামুনকে আটক করে সিআইডি।

    পরদিন তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে এবং পাবলিক পরীক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করে পুলিশের বিশেষায়িত সংস্থাটি। মামলা তদন্ত করে ১২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। মামলায় ৪৬ জন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে ৯ আসামি পলাতক রয়েছেন। এছাড়া অনেকেই গ্রেপ্তার হওয়ার পর জামিনে ছাড়া পেয়েছেন।

    তদন্তকালে আসামিদের নামে ২০ কোটি টাকার সন্ধান পাওয়া যায়। এসব স্থাবর-অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করতে ইতোমধ্যে উত্তরা পশ্চিম থানায় মানি লন্ডারিং আইনে মামলা করেছে সিআইডি।

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলাটি ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ