ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • হিজবুল্লাহর ডাকে লেবাননে বিক্ষোভ, নিহত অন্তত ৫

    হিজবুল্লাহর ডাকে লেবাননে বিক্ষোভ, নিহত অন্তত ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ডাকে চলা বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
    গত বছর বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার তদন্ত থেকে বিচারক অপসারণের দাবিতে হিজবুল্লাহর ডাকে বিক্ষোভে নেমেছেন লেবাননের হাজারো মানুষ।

    আল-জাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবার হিজবুল্লাহর সমথর্করা কালো পোশাক পরে বৈরুত জাস্টিস প্যালেসের সামনে জড়ো হন। বৈরুত বিস্ফোরণের তদন্ত থেকে বিচারক তারেক বিতারকে অপসারণের আহ্বান জানিয়ে তাকে ‘পক্ষপাতদুষ্ট ও আমেরিকান দাস’ হিসেবে অভিযুক্ত করেন বিক্ষুব্ধরা।

    বৈরুতের রাজপথে আন্দোলনকারীদের ওপর চড়াও হয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেখানে ব্যাপক গুলির শব্দ শোনা গেছে।

    গত বছরের ৪ আগস্ট দুই দফায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের রাজধানী বৈরুত। এ ঘটনায় নিহত হন ২১৯ জন।

    বৈরুতের বিস্ফোরণের তদন্ত নিয়ে এর আগেও স্বচ্ছতার প্রশ্ন উঠেছিল। এবার এর প্রতিবাদে রাস্তায় নামল দেশটির জনগণ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ