ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ৩২

     আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ৩২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৩২ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন।

    শুক্রবার (১৫ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলের কান্দাহারে প্রদেশের ফাতেমিহ মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।

    বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়, তবে আত্মঘাতী বোমা হামলা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। স্থানীয় এক চিকিৎসক বিবিসিকে জানান, আহত মুসল্লিদের মিরওয়াইস হাসপাতালে নেওয়া হচ্ছে।

    একজন প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা এএফপিকে বলেছেন যে, মসজিদের প্রধান ফটকের কাছে তিনি তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। বিস্ফোরণের সময় মসজিদটি মানুষে পূর্ণ ছিল এবং এর পরপরই সেখানে ১৫টি অ্যাম্বুলেন্স ছুটে আসে।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সাদ খোস্তি টুইটারে বলেছন, 'আমরা এই বোমা হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করছি। কান্দাহার মসজিদের শিয়াদের মসজিদে এ বিস্ফোরণের ঘটনায় আমাদের দেশের অনেকে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন।'

    এর আগে গত শুক্রবার (৮ অক্টোবর) আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে একটি শিয়া মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলায় ৫০ জনের বেশি মুসল্লির মৃত্যু হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ