ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • সাগরপথে ইউরোপযাত্রায় প্রাণ গেল আরও চারজনের

    সাগরপথে ইউরোপযাত্রায় প্রাণ গেল আরও চারজনের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বিপজ্জনক সাগরপথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে আবারও অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এএফপির খবরে বলা হয়েছে অভিবাসন প্রত্যাশীদের সর্বশেষ নৌকাডুবির এ ঘটনায় চারজন তিউনিশীয় নাগরিকের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন ১৯ জন।  

    নৌকাটি ডুবে যাওয়ার সময় মোট ৩০ জন তিউনিসিয়ান ছিলেন নৌকাটিতে। ইতালি থেকে ১৪০ কিলোমিটার দূরে নৌকাটি ডুবে যাওয়ার পর একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। 

    উদ্ধারকাজের জড়িত একজন বলেন, সাতজনকে উদ্ধার করা হয়েছে, আর চারজনের মরদেহ পাওয়া গেছে। বাকিরা এখনও নিখোঁজ বলেও জানান তিনি। ৩০ জনের তুলনায় নৌকাটি খুবই ছোট ছিল বলেও মনে করেন তিনি। 

    যাদের উদ্ধার করা হয়েছে তারা পরিষ্কার করে বলছেন না যে ঠিক কোথা থেকে তারা যাত্রা শুরু করেছিলেন। তবে এর সাথে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে আরও কারা জড়িত তা জানতে তদন্ত শুরু হয়েছে। 

    এছাড়া রোববার আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভূমধ্যসাগরে একটি নৌকাডুবির পর তারা চারজনের মরদেহ উদ্ধার করেছে। একইসঙ্গে ১৩ জনকে জীবিত উদ্ধার করেছে তারা। 

    মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী সংস্থা জানায় লিবিয়া থেকে ছেড়ে আসা দুটি নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু হয়েছে। 
    অবৈধভাবে ইউরোপ ঢুকতে যাওয়া অভিবাসনপ্রত্যাশীদের  যাত্রার শুরুর একটা বড় জায়গা হলো লিবিয়া। এ পথে ইউরোপ যেতে চাওয়াদের মধ্যে অনেকে আছেন যারা সাব-সাহারা দেশগুলোর মানুষ।  

    সূত্র : এএফপি। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ