ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • চলে গেলেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল

    চলে গেলেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাস পরবর্তী জটিলতায় ৭৪ বছর বয়সে মারা গেছেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল। স্থানীয় সময় সোমবার (১৮ অক্টোবর) পাওয়েলের পরিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।

    বিবৃতিতে বলা হয়, কলিন পাওয়েল করোনারোধী টিকার ডোজ সম্পন্ন করেছিলেন। কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়ে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি হয়ে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।

    ২০০১ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শাসনামলে তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন। এছাড়া তিনি শীর্ষ সেনা কর্মকর্তা, কূটনীতিক, প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টাসহ বিভিন্ন পদে কাজ করেছেন।

    ২০০৩ সালে জাতিসংঘে তার ভাষণের মধ্য দিয়েই ইরাকযুদ্ধের পথ উন্মুক্ত হয়েছিল বলে মনে কয়া হয়। বিশ শতকের শেষ এবং একুশ শতকের প্রথম দিকে সে সময়ের যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সরকারের পররাষ্ট্রনীতি নির্ধারণে ভূমিকায় ছিলেন কলিন পাওয়েল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ