ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • অলৌকিকভাবে বেঁচে গেলেন বিধ্বস্ত বিমানের সব আরোহী

    অলৌকিকভাবে বেঁচে গেলেন বিধ্বস্ত বিমানের সব আরোহী
    সংগৃহীত ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সৌভাগ্যক্রমে যুক্তরাষ্ট্রের টেক্সাসে বিধ্বস্ত একটি বিমানের সব আরোহী প্রাণে বেঁচে গেছেন। বিধ্বস্ত বিমানটিতে আগুন ধরে যাওয়ার আগেই তারা নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হন। দেশটির টেক্সাস থেকে বোস্টনগামী দুই ইঞ্জিনবিশিষ্ট ওই বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। বিমানটিতে তিনজন ক্রুসহ মোট ২১ জন আরোহী ছিলেন। খবর সিএনএনের।

    স্থানীয় সময় মঙ্গলবার রাতে টেক্সাসের ব্রুকশায়ারের হাউসটন এক্সিকিউটিভ এয়ারপোর্ট থেকে বিমানটি বোস্টনের উদ্দেশে রওনা দেয়। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি যেখানে বিধ্বস্ত হয় সেখানে গাছপালা ও ঝোপঝাড় ছিল বলে জানা গেছে। বিমানের দুজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে সিএনএন জানিয়েছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ