ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • বিয়ের অনুষ্ঠানে নাচতে গিয়ে স্ত্রীসহ পড়ে গেলেন বর, ভিডিও ভাইরাল

    বিয়ের অনুষ্ঠানে নাচতে গিয়ে স্ত্রীসহ পড়ে গেলেন বর, ভিডিও ভাইরাল
    বিয়ের অনুষ্ঠানে বর-বউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিয়ের অনুষ্ঠানে অনেক আয়োজনই চলে। অনেকে অনেকভাবে সাজিয়ে নেন নিজেদের বিয়ের আয়োজনকে। আর এসব অনুষ্ঠানের মধ্যেও যে ঘটে যেতে পারে কোনো অঘটন, এটিও অস্বাভাবিক নয়। এমনই এক অঘটনের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে।

    ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, নব বর-বউ তাদের বিয়ের দিনে নাচতে গিয়ে পড়লেন একেবারে হুমড়ি খেয়ে। আর তাও আবার জমজমাট অতিথিদের সবার সামনেই।

    সেখানে নবদম্পতিকে পড়ে যেতে দেখে প্রত্যেকেই চমকে ওঠেন।  কিন্তু এ বিষয়টিকে মানিয়ে নিয়ে আবার হাসতে হাসতেই উঠে দাঁড়ান সেই দম্পতি। আবার উঠে দাঁড়িয়ে বললেনও যে, ‘ফলিং ইন লভ’ অর্থাৎ প্রেমে পড়া যেন একেই বলে!

    এ ঘটনাটিতে নেটিজেনরা অনেকে আবার মজা করে বলেছেন, পাত্রীর শরীরের ভার সামলাতে না পেরে পড়ে গেছেন পাত্র। তবে বিয়ের দিনের এমন ঘটনা পাত্র-পাত্রীর চিরকাল মনে থাকার মতো বলেও মন্তব্য করেন অনেকে।

    সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশ করা এ ভিডিওটিতে পড়েছে লাইক-কমেন্টের বাহার। ৫ লাখেরও বেশি দেখা হয়েছে ভিডিওটি।

    সূত্র: ইন্ডিয়া ডটকম


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ