ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • ডেঙ্গু আক্রান্ত আরও ১২৩ জন হাসপাতালে

    ডেঙ্গু আক্রান্ত আরও ১২৩ জন হাসপাতালে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় আরও ১২৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে শুক্রবার (২২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত রাজধানীতে ১১৬ জন এবং অন্যান্য বিভাগে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন সাত জন।

    শুক্রবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ১২৩ জনসহ দেশের বিভিন্ন হাসপাতালে ৭৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬২৫ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১৫৫ জন ভর্তি রয়েছেন।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে শুক্রবার (২২ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২২ হাজার ১৩০ জন ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ২৬৬ জন। এ সময়ে মোট মারা গেছেন ৮৪ জন। এর মধ্যে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হলেও আগস্টে ৩৪ জন ও সেপ্টেম্বরে ২৩ জনের মৃত্যু হয়। আর অক্টোবরে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ