ঢাকা শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • হাসপাতালে ভর্তি আরও ১৭৯ ডেঙ্গু রোগী

    হাসপাতালে ভর্তি আরও ১৭৯ ডেঙ্গু রোগী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ১৭৯ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানীতে ১৫৪ জন ও বাইরে ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৭ জনে।

    রবিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ১৭৯ রোগী নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪০ জনে। এর মধ্যে রাজধানীর ভেতরে ৬৮০ জন এবং বাইরে ১৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন রোগীদের মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৫৮ জন ও বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ৯৬ জন ভর্তি হয়েছেন।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২২ হাজার ৪৯৮ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন এবং ২৩ অক্টোবর পর্যন্ত ৪ হাজার ৩০১ জন রোগী ভর্তি হন।

    এছাড়া মারা যাওয়া ৮৭ জনের মধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্ট মাসে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন এবং ১৮ অক্টোবর পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ