ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • ডেঙ্গু আক্রান্ত আরও ১৮৪ জন হাসপাতালে ভর্তি

    ডেঙ্গু আক্রান্ত আরও ১৮৪ জন হাসপাতালে ভর্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এনিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট ২৩ হাজার ৫৪ জন আক্রান্ত হয়েছেন।

    বুধবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

    গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকায় ১৫১ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮৬৪ জন ডেঙ্গুরোগী ভর্তি আছে।

    চলতি বছরে এখন পর্যন্ত ২৩ হাজার ৫৪ ডেঙ্গ রোগীর মধ্যে সুস্থ হয়েছেন ২২ হাজার ১০১ জন রোগী। মৃত্যু হয়েছে ৮৯ জনের।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ