ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ কোটি ৯২ লাখ মানুষ

    টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ কোটি ৯২ লাখ মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এখন পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন ৪ কোটি ২১ লাখ ৫৪ হাজার ৮৪৮ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ২ কোটি ৯২ লাখ ৩৭ হাজার ৮৬৩ জন। এর মধ্যে রয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, যুক্তরাষ্ট্রের ফাইজার ও মডার্নার টিকা।

    রোববার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে রোববার ৯ লাখ ২১ হাজার ৮৮ ডোজ টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৭২ হাজার ৩১৭ জনকে এবং দ্বিতীয় ডোজ ৫ লাখ ৪৮ হাজার ৭৭১ জনকে।

    এতে আরও বলা হয়, দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৭ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এরমধ্যে ৭ কোটি ১৩ লাখ ৯২ হাজার ৭১১ ডোজ টিকা দেওয়া হয়েছে।

    টিকার জন্য এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৮৮ লাখ ৫১ হাজার ৩০৮ জন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ