ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন
  • অ্যাপলকে হটিয়ে ফের শীর্ষে মাইক্রোসফট

    অ্যাপলকে হটিয়ে ফের শীর্ষে মাইক্রোসফট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অ্যাপলকে হটিয়ে ফের বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির মুকুট ফিরে পেয়েছে মাইক্রোসফট।

    সাপ্লাই চেন সমস্যার কারণে আইফোন বিক্রিতে সমস্যা হওয়ায় শুক্রবার অ্যাপলের শেয়ারের দাম এক দশমিক আট শতাংশ কমে গেছে৷ অন্যদিকে মাইক্রোসফটের শেয়ারের দাম বেড়েছে দুই দশমিক দুই শতাংশ৷

    তাই শুক্রবার দিন শেষে অ্যাপলের বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছিল ২.৪৮ ট্রিলিয়ন ডলার৷ আর মাইক্রোসফটের ২.৪৯ ট্রিলিয়ন ডলার৷ অর্থাৎ ২০২০ সালের মাঝামাঝিতে অ্যাপলের কাছে হারানো বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির তকমা আবার ফিরে পেয়েছে মাইক্রোসফট৷

    ২০১০ সালে অ্যাপল প্রথমবারের মতো মাইক্রোসফটকে ছাড়িয়ে গিয়েছিল৷ এরপর থেকে এই দুই কোম্পানির মধ্যে সেরার মুকুট রদবদল হচ্ছে৷

    এ ব্যাপারে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেছেন, সামনে যে ছুটির মৌসুম আসছে তখনও সাপ্লাই চেন সমস্যটা থাকতে পারে৷ অন্যদিকে এ বছরের বাকিটা সময়ও ভালো বিক্রি হওয়ার আশা করছে মাইক্রোসফট৷

    ব্রিটিশ আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান হারগ্রিভস ল্যানসডাউনের ইকুইটি অ্যানালিস্ট সোফি লুন্ড-ইয়েটস বলেন, বৈশ্বিক সাপ্লাই চেন সমস্যা দেখা দিলে এফএএএনজি-ফ্যাঙ কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে অ্যাপল৷ শেয়ারবাজারে বিনিয়োগকারীদের কাছে ফেসবুক, অ্যাপল, অ্যামাজন, নেটফ্লিক্স, গুগল, এই পাঁচ কোম্পানি এফএএএনজি ফ্যাঙ নামে পরিচিত৷

    করোনার কারণে ক্লাউডভিত্তিক পরিষেবার চাহিদা বাড়ায় এ বছর মাইক্রোসফটের শেয়ারের দাম ৪৯ শতাংশ বেড়েছে৷ একই সময়ে অ্যাপলের বেড়েছে ১৩ শতাংশ৷


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ