ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • মেয়র পদে বিএনপি নেতার হ্যাটট্রিক, নৌকা তৃতীয়

    মেয়র পদে বিএনপি নেতার হ্যাটট্রিক, নৌকা তৃতীয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার নির্বাচনে টানা তৃতীয়বারের মতো (হ্যাটট্রিক) মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা আব্দুস সাত্তার মিলন। ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি পদে থাকলেও দলীয়ভাবে বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

    সপ্তম ধাপে মঙ্গলবার অনুষ্ঠিত হয় দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার নির্বাচন। এ পৌরসভায় প্রথমবারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমের মাধ্যমে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

    নির্বাচনের ঘোষিত ফলাফলে মেয়র পদে নারিকেল গাছ প্রতীক নিয়ে ৬ হাজার ৪২২ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপি নেতা আব্দুস সাত্তার মিলন। তার নিকটতম প্রতিদ্বন্দী ঘোড়াঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজদ জগ প্রতীক নিয়ে পান ৩ হাজার ৭৭৪ ভোট। ৩ হাজার ৩৭৩ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন নৌকা মার্কা নিয়ে আওয়ামী লীগের প্রার্থী মো. ইউনুছ আলী।

    মঙ্গলবার সন্ধ্যায় ঘোড়াঘাট উপজেলা পরিষদের হলরুমে ঘোড়াঘাট পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও দিনাজপুরের সিনিয়র নির্বাচন অফিসার মো. শাহীনুর ইসলাম প্রামাণিক এ ফলাফল ঘোষণা করেন।

    উল্লেখ্য, এর আগেও পরপর দুইবার ঘোড়াঘাট পৌরসভার মেয়র নির্বাচিত হন আব্দুস সাত্তার মিলন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ