ঢাকা রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • মাছ ধরতে গিয়ে নিথর দেহে বাড়ি ফিরলেন তারা

    মাছ ধরতে গিয়ে নিথর দেহে বাড়ি ফিরলেন তারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও তিনজন। রোববার (৪ মার্চ) আদর্শ সদর উপজেলার পালপাড়া ব্রিজ সংলগ্ন আড়াইওরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

    নিহতরা হলেন-আদর্শ সদর উপজেলার ডুমুরিয়া চাঁন্দপুর এলাকার হেরণ সওদাগরের ছেলে আবদুল কাদের সওদাগর, তার পরিবারের মকবুল হোসেনের ছেলে মতি মিয়া  ও ফুল মিয়ার ছেলে হেলাল মিয়া। 

    নিহতদের পারিবারিক সূত্র ও স্থানীয়রা জানায়, আবদুল কাদের সওদাগর তার ভাতিজা ও পরিবারের সদস্যদের নিয়ে রোববার সকালে একটি অটোরিকশায় গোমতী নদীতে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় আড়াইওরা এলাকায় গোমতী নদীর বাঁধের ওপর একটি বেপরোয়া গতি সম্পন্ন ট্রাক তাদেরকে বহন করা অটোরিকশাটিকে সামনের দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আবদুল কাদের (৭০) ও মতি মিয়া (৬৫) মারা যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে হেলাল মিয়ার (৪৮) নামে আরও একজনের মৃত্যু হয়। 

    এ ঘটনায় গুরুতর আহত অটো চালক তুফান মিয়া ও রুক মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত ওই পরিবারের আবদুল মান্নান অন্যত্র চিকিৎসা নেন। এদিকে এ ঘটনায় নিহতদের স্বজন ও এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। 

    কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, এ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে এবং ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।


    অনলাইন/ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ