ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করায় ব‌রিশা‌লে যুবক আটক

    প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করায় ব‌রিশা‌লে যুবক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ছবি ব্যঙ্গ ও কটূ‌ক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মাহাবুব ‌হো‌সেন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

    শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে ব‌রিশাল সদর উপজেলার চরমোনাই ইউ‌নিয়নের লোকজন ওই যুবককে পু‌লিশের কাছে সোপর্দ ক‌রে।

    মাহাবুব চরমোনাই ইউনিয়নের ইছাগুরা গ্রামের মালেক ফকিরের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল মাহাবুব তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর ব্যঙ্গ ছবি করে আপলোড দেয় এবং তাতে অশ্লীল ক্যাপশন দেয়। যা মূহুর্তেই ছড়িয়ে গেলে বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। সেই ঘটনায় শুক্রবার জুমার নামাজ শেষে চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নুরুল ইসলাম মাস্টার, মেম্বর মনোয়ার হোসেন জুয়েল ও ছাত্রলীগের নেতাকর্মীরা মাহাবুবকে আটক ক‌রে পুলিশের কাছে সোপর্দ করে।

    এ‌দি‌কে এ ঘটনায় মাহাবুবের বিরুদ্ধে ডি‌জিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম। মাহাবুবকে শ‌নিবার (২৪ এপ্রিল) আদালতে পাঠানো হ‌বে।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ