ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ  বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ  ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • অ্যানড্রয়েড মোবাইল না পেয়ে স্কুলছাত্রের আত্মহত্যা 

     অ্যানড্রয়েড মোবাইল না পেয়ে স্কুলছাত্রের আত্মহত্যা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে মশিউর রহমান রনি নামের দশম শ্রেণি এক ছাত্র। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সকালে পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ায়। পুলিশ রনির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। 

    পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মো. জাকির হোসেন খানের ছেলে মশিউর রহমান রনি গলাচিপা টেক্সটাইল ইনস্টিটিউটের দশম শ্রেণির ছাত্র। রনির বাবা জাকির হোসেন খান রাঙামাটি একটি দোকানে কর্মচারী হিসেবে কর্মরত আছেন। রনি টিকটক ভিডিওর সঙ্গে জড়িত। গত কয়েক দিন ধরে দাদা মোতালেব খানের কাছে একটি অ্যানড্রয়েড মোবাইল ফোনের জন্য আবদার করে আসছিল। দাদা আর্থিক সামর্থ্য না থাকায় নাতির আবদার পূরণ করতে পারেননি। এ অভিমানে রনি ক্ষোভে আত্মহত্যা করে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে।

    গলাচিপা থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, রনির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে আত্মহত্যার সঠিক কারণ এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে পোস্টমর্টেম রিপোর্ট এলে সব কিছু সঠিকভাবে বলা যাবে। এ ঘটনায় গলাচিপা থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ