ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন
  • ফেসবুক-গুগলের ভ্যাটের তথ্য কাস্টমসকে দেওয়ার নির্দেশ

    ফেসবুক-গুগলের ভ্যাটের তথ্য কাস্টমসকে দেওয়ার নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফেসবুক, গুগল, অ্যামাজন ও এ ধরনের অনিবাসি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের পরিশোধ করা ভ্যাটের (মূসক) বিবরণীর তথ্য কাস্টমস অফিসে পাঠাতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

    সার্কুলারে বলা হয়েছে, ফেসবুক, গুগল ও অ্যামাজন এবং এ ধরনের অনিবাসী ব্যক্তির দেওয়া সেবার বিপরীতে সাধারণ প্রাধিকারের আওতায় কিংবা বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনুমতি সাপেক্ষে বিদেশে প্রেরিত রেমিট্যান্সের ওপর কর্তন বরা ভ্যাটের হিসাব বিবরণী অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়ের মাধ্যমে পরবর্তী মাসের সাত দিনের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড ও সংশ্লিষ্ট মূসক এজেন্ট বরাবর প্রেরণ করার পরামর্শ দেওয়া হয়।

    এখন জাতীয় রাজস্ব বোর্ডের সামপ্রতিক সিদ্ধান্ত অনুযায়ী মূসকের নির্ধারিত হিসাব বিবরণী জাতীয় রাজস্ব বোর্ডের পরিবর্তে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (দক্ষিণ) কার্যালয়ে পাঠানোর পরামর্শ দেওয়া হলো।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ