ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন রাকসুর জিএস আম্মার র‍্যাগিং: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৮ শিক্ষার্থীর শাস্তি এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ গৌরনদীতে ছাত্রকে কান ধরিয়ে ওঠবস, যুবদল নেতাকে কারাদণ্ড বরিশালে ঘুমন্ত বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন ভোলায় পুকুর ও ঘেরে মাছ চাষে ভাগ্য বদল, বছরে বেচাকেনা দেড়শ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস ভোলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার টিকটকে পরিচয়ে প্রেম, ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ পাউরুটি, কেক বিস্কুট, শাকসবজি মাছ ও মাংসসহ সব ধরনের খাদ্যে ভেজাল পাওয়া যাচ্ছে: জেলা প্রশাসক 
  • ঋণখেলাপি, অব্যাহতির পর উপজেলা চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা

    ঋণখেলাপি, অব্যাহতির পর উপজেলা চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা
    গোলাম ছরোয়ার ফোরকান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আদালতের আদেশ বাস্তবায়নে নির্বাচন কমিশনার কার্যালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি  করেছেন। ঋণখেলাপির দায়ে বরগুনার আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম ছরোয়ার ফোরকানকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

    জানা গেছে, ২০১৩ সালে রূপালী ব্যাংক পটুয়াখালী শাখা থেকে নিজ নামে এক বছর মেয়াদি ১৬ লাখ টাকা ঋণ নেন ফোরকান; যা সুদে-আসলে ২৪ লাখ টাকায় দাঁড়িয়েছে। এছাড়া তার মালিকানাধীন মেসার্স বনানী ট্রেডার্সের নামেও এক বছর মেয়াদি ঋণ তোলেন গোলাম ছরোয়ার ফোরকান; যা সুদে আসলে ২৭ লাখ টাকা হয়।

    ওই ঋণ পরিশোধ না করায় ২০১৪ সালে বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপির তালিকায় গোলাম ছরোয়ার ফোরকানের নাম ওঠে। ঋণখেলাপির তথ্য গোপন করে ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। ওই নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হন।

    এতে সংক্ষুব্ধ হন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজু। ওই বছরের ২১ এপ্রিল ঋণখেলাপির তথ্য সংযোজন করে সামসুদ্দিন আহম্মেদ ছজু বরগুনা যুগ্ম জেলা জজ প্রথম আদালত ও নির্বাচন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ওই মামলায় তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম ছরোয়ার ফোরকানকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে তাকে বিজয়ী ঘোষণার আবেদন করেন।

    বরগুনা যুগ্ম জেলা জজ প্রথম আদালত ও নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক আল মামুন সব তথ্য যাচাই-বাছাই ও সাক্ষ্য গ্রহণ শেষে গত ১৭ ফেব্রুয়ারি ফোরকানকে আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে সামসুদ্দিন আহম্মেদ ছজুকে আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বিজয়ী ঘোষণার আদেশ দেন।

    এ রায়ের বিরুদ্ধে ফোরকান হাইকোর্টে আপিল করেন। উচ্চ আদালত নিম্ন আদালতের রায় স্থগিত করে পুনরায় বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে বিচারের জন্য পাঠিয়ে দেন। গত ৩১ আগস্ট বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাসানুল ইসলাম উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম ছরোয়ার ফোরকানকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণা করে পুনরায় নির্বাচনের আদেশ দেন।

    আদালতের আদেশ বাস্তবায়নে নির্বাচন কমিশনের আদেশে উপসচিব মো. আতিয়ার রহমান উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছেন।

    এ বিষয়ে জানতে চাইলে গোলাম ছরোয়ার ফোরকান বলেন, আমি উচ্চ আদালতে আপিল করেছি। এটা আদালতেই নিষ্পত্তি হবে। কিন্তু আদালতে মামলা থাকা অবস্থায় নির্বাচন কমিশন আমাকে শূন্য ঘোষণা করতে পারে না।

    বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন,  উপজেলা চেয়ারম্যান পদ থেকে গোলাম ছরোয়ার ফোরকানকে শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপন পেয়েছি। উচ্চ আদালতে আপিল না করলে আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে তফসিল ঘোষণা করে পুনরায় নির্বাচন হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ