ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • কুড়িয়ে পাওয়া ব্যালট বৈধ ঘোষণার দাবিতে বরগুনায় গণঅনশন

    কুড়িয়ে পাওয়া ব্যালট বৈধ ঘোষণার দাবিতে বরগুনায় গণঅনশন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের পরিরখাল ডিএন কলেজ কেন্দ্রের পাশে কুড়িয়ে পাওয়া নৌকার সিলমারা দুটি ব্যালট পেপার বৈধ ঘোষণার দাবিতে গণঅনশন ও বিক্ষোভ প্রদর্শন করেছেন নৌকা প্রার্থীর সমর্থকরা।
    শুক্রবার সকালে বরগুনা প্রেসক্লাবের সামনে নৌকার প্রার্থী নাজমুল ইসলাম নাসিরের নেতৃত্বে এই অনশনে কয়কশত লোক অংশ নেন।

    এর আগে বৃহস্পতিবার রহস্যময় ভোটের ফলাফল ঘোষণা করেছে উপজেলা নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজমুল হাসান ঘোষণা করেন নৌকার প্রার্থী নাজমুল ইসলাম নাসির ও নৌকার বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী এম এ বারী বাদল ৫ হাজার ৭ শত করে দুই জন সমান সংখ্যক ভোট পেয়েছেন।

    অপর স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে ৫১০০ ভোট পেয়েছেন বলে জানানো হয়। এসময় নৌকার প্রার্থী আরও একটি ব্যালট বের করে বলেন, নৌকায় সিলমারা আরও একটি ব্যালট আমি একটি কেন্দ্রের বাইরে কুড়িয়ে পেয়েছি। নির্বাচন কমিশন কুড়িয়ে পাওয়া ব্যালট গ্রহণের সুযোগ নেই বলে জানালে নৌকার প্রার্থীসহ সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ