ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন রাকসুর জিএস আম্মার র‍্যাগিং: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৮ শিক্ষার্থীর শাস্তি এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ গৌরনদীতে ছাত্রকে কান ধরিয়ে ওঠবস, যুবদল নেতাকে কারাদণ্ড বরিশালে ঘুমন্ত বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন ভোলায় পুকুর ও ঘেরে মাছ চাষে ভাগ্য বদল, বছরে বেচাকেনা দেড়শ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস ভোলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার টিকটকে পরিচয়ে প্রেম, ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ পাউরুটি, কেক বিস্কুট, শাকসবজি মাছ ও মাংসসহ সব ধরনের খাদ্যে ভেজাল পাওয়া যাচ্ছে: জেলা প্রশাসক 
  • পাথরঘাটার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিক বরাদ্দ

    পাথরঘাটার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিক বরাদ্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের সঙ্গে লড়তে মাঠে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রতীকের প্রার্থীরা। এছাড়াও পাথরঘাটা সদর ইউনিয়নে আ'লীগ বিদ্রোহী ও স্বতন্ত্র নামে বিএনপি'র প্রর্থী রয়েছেন। এ চার ইউনিয়নে আজ শুক্রবার প্রতিক বরাদ্দের পর প্রচার প্রচারণায় মাঠে নেমেছেন চেয়ারম্যান প্রার্থী ও তাদের সমর্থকরা। তৃতীয় ধাপে এ চার ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

    পাথরঘাটা উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, রায়হানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থী মো. মইনুল ইসলামের প্রতিদ্বন্দী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. শহিদুল ইসলাম (হাতপাখা)। অপর দুই স্বতন্ত্র প্রার্থী হলেন আব্দুল মোতালেব (ঘোড়া) ও নয়ন (আনারস)।

    নাচনাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. ফরিদ মিয়ার প্রতিদ্বন্দীও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতিকের প্রার্থী মো. আতিকুর রহমান। অপর আর এক স্বতন্ত্র প্রার্থী হলেন, জহিরুল হক (আনারস)।

    চরদুয়ানী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. আবদুর রহমান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। ওই ইউনিয়ন পরিষদ নির্বাচনে একমাত্র প্রতিদ্বন্দি প্রার্থী হাতপাখা প্রতিকের প্রার্থী মো. সোহাগ বাদশা ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এতে বৃহস্পতিবার বিনা প্রতিদ্বন্দিতায় নৌকা প্রতীকের প্রার্থী বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

    আর পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. আলমগীর হোসেন। তার প্রতিদ্বন্দী হলেন, আ'লীগ বিদ্রোহী ও বর্তমান চেয়ারম্যান মো. আসাদুজ্জামান (আনারস) এবং পাথরঘাটা উপজেলা বিএনপির সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী এম. মতিউর রহমান মোল্লা (ঘোড়া)। অপর আরও দুই জন প্রার্থী হলেন, সুমন মিয়া (চশমা) ও রাশেদুল ইসলাম (মোটরসাইকেল)।

    এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আইউব আলী হাওলাদার বলেন, রায়হানপুর, নাচনাপাড়া ও পাথরঘাটা সদর এ তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থীরা প্রতিদ্বন্দিতায় রয়েছেন। তবে পাথরঘাটা সদর ইউনিয়নে নৌকা ও হাতপাখা ছাড়াও আ'লীগ বিদ্রোহী ও স্বতন্ত্র নামে এক বিএনপি প্রার্থী প্রতিদ্বন্দিতায় অংশ নিয়েছেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ