ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন রাকসুর জিএস আম্মার র‍্যাগিং: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৮ শিক্ষার্থীর শাস্তি এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ গৌরনদীতে ছাত্রকে কান ধরিয়ে ওঠবস, যুবদল নেতাকে কারাদণ্ড বরিশালে ঘুমন্ত বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন ভোলায় পুকুর ও ঘেরে মাছ চাষে ভাগ্য বদল, বছরে বেচাকেনা দেড়শ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস ভোলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার টিকটকে পরিচয়ে প্রেম, ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ পাউরুটি, কেক বিস্কুট, শাকসবজি মাছ ও মাংসসহ সব ধরনের খাদ্যে ভেজাল পাওয়া যাচ্ছে: জেলা প্রশাসক 
  • নিজেকে বিজয়ী ঘোষণা করার দাবিতে নৌকা প্রার্থীর অনশন

    নিজেকে বিজয়ী ঘোষণা করার দাবিতে নৌকা প্রার্থীর অনশন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমানসংখ্যক ভোট পাওয়া দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিজেকে বিজয়ী ঘোষণার দাবিতে অনশন করেছেন।

    শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা প্রেস ক্লাব প্রাঙ্গণে এ অনশন শুরু করেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির।

    অনশনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসিরের সঙ্গে তার প্রায় হাজারখানেক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে বরগুনা জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনুরোধে দুই ঘণ্টা পর অনশন ভঙ্গ করেন নাসির।

    এ সময় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির অভিযোগ করেন,  ডিএন কলেজ কেন্দ্রে ভোট গণনা শেষে নৌকা প্রতীকে ৬০৮ ভোট পাওয়ার কথা জানানো হয়। পরবর্তীতে সদর উপজেলা পরিষদে ফলাফল ঘোষণার সময় ওই কেন্দ্রে ৬০৬ ভোট দেখানো হয়েছে। খোঁজ না পাওয়া এই দুইটি ভোটের মধ্যে একটি ভোটের ব্যালট আমি উদ্ধার করে রিটার্নিং অফিসারকে দিয়েছি। কিন্তু সেটি গণনায় অন্তর্ভুক্ত করেনি। নির্বাচনে আমাকে হারিয়ে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। প্রশাসনের লোকজনই এ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত।

    উল্লেখ্য, বৃহস্পতিবার বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে তিনজন চেয়ারম্যান প্রার্থী ছিলেন। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির ও স্বতন্ত্র প্রার্থী এমএ বারী বাদল সমানসংখ্যক ভোট পেয়েছেন। চেয়ারম্যান প্রার্থীদের প্রাপ্ত ভোট সংখ্যা হলো অ্যাডভোকেট মো. নাজমুল ইসলাম ৫৭০০ ভোট, এমএ বারী বাদল ৫৭০০ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম সরোয়ার শাহীন ৫১০০ ভোট।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ