ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১

    সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় সাংবাদিক মুশফিক আরিফের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মেহেদী হাসান তুফান এবং জিএম বাপ্পীসহ (২৭) অজ্ঞাত ১৫/২০ জনের নামে মামলা করা হয়েছে।

    শনিবার (১৩ নভেম্বর) দুপুরে বরগুনার কদমতলা থেকে ৩ নম্বর আসামি বাপ্পীকে গ্রেফতার করেছে পুলিশ।

    জানা যায়, গত ১১ নভেম্বর বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের নির্বাচনের দায়িত্ব পালনকালে মাছরাঙা টেলিভিশনের বরগুনা প্রতিনিধি মুশফিক আরিফ তার প্রাইভেট কার চালিয়ে ওই ইউনিয়নের ডিএন কলেজের সামনে যাওয়া আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নাজমুল ইসলাম নাসির দলবল নিয়ে তার গাড়ির আটকে দাঁড়ায়। এরপর গাড়ি কুপিয়ে এবং পিটিয়ে ভাঙচুর করে। পরে ওই সাংবাদিককে আহত অবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ সময় আরিফের সঙ্গে থাকা ক্যামেরা ও ল্যাপটপ ছিনিয়ে নেয় নাসির ও তার দলের সন্ত্রাসীরা।

    হামলার শিকার সাংবাদিক আরিফ  জানান, ওই দিন সকাল থেকেই নৌকার প্রার্থীর পক্ষ থেকে বিভিন্ন কেন্দ্র দখলের পায়তারার খবর পেয়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করতে থাকি। পরিরখাল কেন্দ্রে যাওয়ার পথে ডিএন কলেজের সামলে গেলে নৌকার প্রার্থী নাজমুল ইসলাম নাসির নিজের দলবল নিয়ে আমার ওপর হামলা করে এবং গাড়ি ভাঙচুর করে।

    এ ঘটনায় বরগুনা থানায় নাজমুল ইসলাম নাসিরকে ১ নম্বর আসামি, মেহেদী হাসান তুফান এবং জিএম বাপ্পীসহ অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

    বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম তারিকুল ইসলাম  জানান, হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। একজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ