ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • উত্তরে জেঁকে বসেছে শীত

    উত্তরে জেঁকে বসেছে শীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    উত্তরের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রাম। হিমালয়ের নিকটবর্তী হওয়ায় এ জেলার গ্রামীণসহ শহরের জনপদ আচ্ছন্ন হয়ে পড়েছে ঘন কুয়াশায়।

    জানা গেছে, রাতে ও সকালে টুপটাপ করে ঝরছে শিশির। সকালে সূর্যের আলোকচ্ছটায় ধানের শিষে শিশিরের ফোটা ফোটা পানি যেন এক একটা মুক্তোদাসা। ঘন কুয়াশাচ্ছন্ন সকালই বলছে জেঁকে বসেছে শীত। জীবিকার সন্ধানে ঘর থেকে বের হওয়া মানুষ সাধ্য অনুযায়ী গায়ে জড়িয়ে নিয়েছেন গরম কাপড়। কারও কারও গরম কাপড় না থাকায় হালকা কাপড় পরে বেরিয়ে পড়েছেন কাজের সন্ধানে।

    রোববার (১৪ নভেম্বর) কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

    পাঁচগাছী ইউনিয়নের মিলপাড়া গ্রামের জামাল মিয়া জানান, প্রচুর ঠান্ডা পড়ছে। বাচ্চাদের নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। ঠান্ডার কারণে মাঠে কাজ করতে যেতে পারছি না। কয়েক দিন ধরে খুবই শীত পড়ছে। সকাল ৯টাতেও সূর্যের দেখা নেই।

    কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা গতকাল ছিল ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আকাশে মেঘ ও কুয়াশা আছে। সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় আকাশে মেঘ রয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ