ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাগিং: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৮ শিক্ষার্থীর শাস্তি এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ গৌরনদীতে ছাত্রকে কান ধরিয়ে ওঠবস, যুবদল নেতাকে কারাদণ্ড বরিশালে ঘুমন্ত বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন ভোলায় পুকুর ও ঘেরে মাছ চাষে ভাগ্য বদল, বছরে বেচাকেনা দেড়শ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস ভোলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার টিকটকে পরিচয়ে প্রেম, ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ পাউরুটি, কেক বিস্কুট, শাকসবজি মাছ ও মাংসসহ সব ধরনের খাদ্যে ভেজাল পাওয়া যাচ্ছে: জেলা প্রশাসক  পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি
  • মুঠোফোনে প্রেমিকের বার্তা পেয়ে প্রেমিকার আত্মহত্যা

     মুঠোফোনে প্রেমিকের বার্তা পেয়ে প্রেমিকার আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুঠোফোনে প্রেমিকের ক্ষুদেবার্তা দেখার পরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে প্রেমিকা । অভিযুক্ত প্রেমিক বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের কামড়াবাদ গ্রামের কালাম সিকদারের ছেলে আরিফ সিকদার।

    জানা গেছে, আরিফের বাড়ির পাশে কামড়াবাদ গ্রামে নাসরিনের খালার বাসা। খালারবাড়ি বেড়াতে যাওয়ার সুবাধে আরিফের সঙ্গে তার পরিচয় থেকে প্রেম হয়। এদিকে রোববার (১৪ নভেম্বর) সকালে আরিফ মোবাইলে ক্ষুদেবার্তা দিয়ে নাসরিনকে জানিয়ে দেয়, তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। তাকে ভুলে যেতে হবে। এমন ক্ষুদেবার্তা পেয়ে নাসরিন ক্ষোভে-দুঃখে ও অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

    নাসরিনের মা নার্গিস আক্তার জানান, রোববার (১৪ নভেম্বর) সকালে আমি বোনের বাড়ি যাই। আমার তিন মেয়ে। বড় মেয়ে নাসরিন। আরিফের সঙ্গে তারও অনেকবার মোবাইলে কথা হয়েছে। আরিফ তার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল। হঠাৎ আরিফ তার মেয়েকে বিয়ে করতে অস্বীকার করে। আরিফের কারণে তার মেয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় বরগুনা থানায় মামলা হয়েছে।

    বরগুনা থানার ওসি তারিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ