ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • আমতলীতে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারী গ্রেফতার

    আমতলীতে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    চলমান মাদক বিরোধী  বিশেষ অভিযানে বরগুনার আমতলী থানা পুলিশ অভিযান পরিচালনা করে চিহ্নিত এক মাদক কারবারী মোঃ শাহাবুদ্দিন হাওলাদারকে (৩৫) ৪৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।

    আমতলী থানা সূত্রে জানা গেছে, আজ (সোমবার) সন্ধ্যার পরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সোহেল রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার কুকুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাঝগ্রামের কালভার্টের উপর থেকে মাদকদ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয় করার সময় কারবারী শাহাবুদ্দিন হাওলাদারকে আটক করে। এসময় তার শরীর তল্লাশী করে ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত কারবারী ওই গ্রামের বাসিন্ধা নূর ইসলাম হাওলাদারের পুত্র। সে ওই এলাকায় একজন চিহ্নিত মাদক কারবারী হিসেবে পরিচিত।

    আটককৃত কারবারীর বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আগামীকাল আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হবে বলে থানা সূত্রে জানা গেছে।  

    আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, মাদকে কোন ছাড় নেই। গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। আটককৃতর কারবারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আগামীকাল আদালতে পাঠানো হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

     

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ