ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাগিং: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৮ শিক্ষার্থীর শাস্তি এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ গৌরনদীতে ছাত্রকে কান ধরিয়ে ওঠবস, যুবদল নেতাকে কারাদণ্ড বরিশালে ঘুমন্ত বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন ভোলায় পুকুর ও ঘেরে মাছ চাষে ভাগ্য বদল, বছরে বেচাকেনা দেড়শ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস ভোলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার টিকটকে পরিচয়ে প্রেম, ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ পাউরুটি, কেক বিস্কুট, শাকসবজি মাছ ও মাংসসহ সব ধরনের খাদ্যে ভেজাল পাওয়া যাচ্ছে: জেলা প্রশাসক  পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি
  • আমতলীর আলোচিত ধর্ষণ মামলার আসামি মুন্সীগঞ্জ থেকে গ্রেফতার

    আমতলীর আলোচিত ধর্ষণ মামলার আসামি মুন্সীগঞ্জ থেকে গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী থানার বহুল আলোচিত ও চাঞ্চল্যকর ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি মো: শামীমকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব। মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানের বালুচর থেকে  মঙ্গলবার  রাতে অভিযান চালিয়ে গ্রেফতারের বিষয়ে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার জানিয়েছে র‌্যাব।

    র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মো: শামীম বরগুনা জেলার আমতলী থানার বহুল আলোচিত ও চাঞ্চল্যকর ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার ২ নম্বর আসামি। তারা ভিকটিমকে (১৫) সম্মিলিত ভাবে ধর্ষণ পূর্বক ভিডিও ধারণ করে এবং পরে আবারো উলঙ্গ ছবি ধারণ করে তা স্যোশাল মিডিয়ায় ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে আবারো শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে।

    ভিকটিম শারীরিক সম্পর্ক স্থাপনে রাজি না হলে বিবাদীরা এ সকল ছবি ও ভিডিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয়।
    এ ঘটনায় ভিকটিমের বাবা বরগুনা জেলার আমতলী থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধিত-২০০৩)-এর ৯(১)/৩০তৎসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২-এর ৮(২)(৩)(৭) এ মামলা দায়ের করেন।

    মামলার পর গ্রেফতার এড়াতে শামীম মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার বালুচর এলাকায় আত্মগোপন করে। পরে র‌্যাব সদর দফতর ইন্ট উইং-এর সহায়তায় র‌্যাব-১১, সিপিসি-১, মুন্সীগঞ্জের একটি চৌকস আভিযানিক দল ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার ২ নম্বর আসামি মো: শামীমকে গ্রেফতার করতে সক্ষম হয়।  তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ