ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • ভালোবাসার প্রমাণ দিতে প্রেমিকের আনা বিষ খেয়ে জীবন দিলেন তরুণী

    ভালোবাসার প্রমাণ দিতে প্রেমিকের আনা বিষ খেয়ে জীবন দিলেন তরুণী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিজের জীবন দিয়ে ভালোবাসার প্রমাণ দিয়েছেন ১৮ বছর বয়সী রুনা আক্তার। প্রেমিকের আনা বিষ খেয়ে বুধবার আত্মহত্যা করেন তিনি।

    নিহত রুনা উপজেলার ধরখার ইউনিয়ন রানীখার গ্রামের আবু কাউসারের মেয়ে। তার প্রেমিকের নাম সৈয়দ মনির উদ্দিন। তিনি একই এলাকার সৈয়দ রোকন উদ্দিনের ছেলে। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।

    স্থানীয়রা জানায়, রুনার সঙ্গে মনিরের দীর্ঘদিনের প্রেম। তারা বিয়েও করেছেন। তবে কয়েক মাস আগে তাদের ছাড়াছাড়ি হয়। সম্প্রতি আবারো দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন ধরে তাদের মনোমালিন্য চলছিল। রুনা এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন।

    বুধবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে মনিরের সঙ্গে রুনার দেখা হয়। এ সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রুনার ভালোবাসার প্রমাণ দেখতে চান মনির। এ কথায় মনিরকে বিষ আনতে বলেন রুনা।

    এরপর মনির দোকান থেকে চালের পোকা তাড়ানোর বিষ আনলে খেয়ে ফেলেন রুনা। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেন মনির। সেখানে মনিরকে আটক করে পুলিশে দেন রুনার স্বজনরা। বিকেলে রুনার শারীরিক অবস্থা অবনতি হয়। সন্ধ্যায় ঢাকায় নেয়ার পথে রুনা মারা যান।

    আখাউড়া থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা করেছেন রুনার বাবা। মনিরকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ