ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বরগুনায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, আটক৬

    বরগুনায় পুলিশ-বিএনপি সংঘর্ষ, আটক৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির দাবিতে বরগুনায় কেন্দ্র ঘোষিত গণঅনশন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। এসময় জেলা যুবদল ও ছাত্রদলের সভাপতিসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।

    বরগুনা জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোল্লা জানিয়েছেন, পুলিশের লাঠিচার্জে তাদের ১২ নেতা-কর্মী আহত হয়েছেন। তিনি আরও জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার শান্তিপূর্ণভাবে গণঅনশন কর্মসূচি পালন করছিলেন জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বেলা সাড়ে এগারটার দিকে হঠাৎ গণঅনশনে লাঠিচার্জ করে পুলিশ।

    সংঘর্ষের সময় বরগুনা জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জুয়েল, পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুজ্জামান ওয়াসিম রেজা, জেলা ছাত্রদলের সভাপতি ফয়জুল মালেক সজীব, পাথরঘাটা পৌর যুবদলের আহবায়ক মোখলেছুর রহমান সোহাগসহ ৬ জনকে আটক করা হয়।

    বরগুনা থানার ওসি কে এম তারিকুল ইসলাম জানিয়েছেন, অনশনকারীরা পুলিশের উপর হামলা চালিয়েছে। তিনি দাবী করেছেন, বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। তিনি ৬ জনকে আটক করার কথা স্বীকার করেছেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ