ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • পটুয়াখালীতে ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত ২০০, শিশুর মৃত্যু

    পটুয়াখালীতে ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত ২০০, শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ২০৪ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে জেলার বাউফলের বগা এলাকায় তালহা নামে পাঁচ বছরের এক শিশু মারা গেছে। রোববার (২৫ এপ্রিল) সকালে ওই শিশু মারা যান।

    এ নিয়ে সরকারি হিসেবে জেলায় ডায়রিয়ায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৮ হাজার ৭২৭ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছে ৮ হাজার ৩৪৮ জন। বর্তমানে ৩৭৯ জন ডায়রিয়ার রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সরকারি হিসেবে গত ২৪ ঘণ্টায় এক শিশুসহ মোট ৪ জন মারা গেছে। তবে স্থানীয়দের তথ্যানুযায়ী এ পর্যন্ত ১৮ জন ডায়রিয়ায় মারা গেছেন। এর মধ্যে মির্জাগঞ্জে ১২ জন, দুমকিতে ৩ জন, বাউফলে ২ জন ও সদর উপজেলায় একজনের ডায়রিয়ায় মৃত্যু হয়।

    সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ২০৪ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজে হাসপাতালে ৬১ জন, মির্জাগঞ্জে ৫১ জন, গলাচিপায় ২৩ জন, বাউফলে ১৯ জন, দশমিনায় ১৭ জন, দুমকিতে ১৬ জন, কলাপাড়ায় ১১ জন ও সদর উপজেলায় ৬ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছে।

    এ বিষয়ে সিভিল সার্জন ডা. মোহাম্মাদ জাহাঙ্গীর আলম শিপন জানান, ডায়রিয়ার প্রকোপ আগের চেয়ে কিছুটা কমেছে। তবে ডায়রিয়ার যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তাদের সব ধরণের প্রস্তুতি রয়েছে। অন্যদিকে ৮৬টি মেডিকেল টিম ডায়রিয়া মোকাবেলার কাজ করছে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ