ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • মায়ের ফিরিয়ে দেয়া শাড়িতে ঝুলেই মেয়ের আত্মহত্যা 

    মায়ের ফিরিয়ে দেয়া শাড়িতে ঝুলেই মেয়ের আত্মহত্যা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাটোরের বড়াইগ্রাম উপজেলার রামাগাড়ী গ্রামে ঈদ উপলক্ষে মাকে দেয়া নতুন শাড়ি ফিরিয়ে দেয়ায় অভিমানে সেই শাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মেয়ে।

    রোববার (২৫ এপ্রিল) নিহতের মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এর আগে শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রামাগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

    জানা গেছে, ১০ বছর আগে এক ছেলে সন্তানসহ স্বামীর সঙ্গে শরিফা বেগমের ছাড়াছাড়ি হয়ে যায়। তারপর থেকে দরিদ্র বাবার বাড়িতে ছেলেকে রেখে ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন তিনি। এরই মধ্যে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে আরও দুই বোন বাবার বাড়িতে এসে উঠেছে।

    গত বছর করোনা মহামারির প্রভাবে গার্মেন্টসের চাকরি হারিয়ে শরিফা বেগমও বাবার বাড়িতে ফিরে আসেন। এ কারণে দরিদ্র বাবা-মা চরম সমস্যায় পড়েন। নানা অভাব-অনটনের জেরে সম্প্রতি তাদের সম্পর্কের অবনতি ঘটে। এ অবস্থায় শনিবার শরিফা তার মা সফুরা বেগমকে ঈদ উপলক্ষে একটি নতুন শাড়ি কিনে দেন। তবে তার মা শাড়িটি নিতে অস্বীকৃতি জানান। এ কারণে অভিমানে শোবার ঘরের তীরের সঙ্গে ওই শাড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

    এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, রোববার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ