ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাগিং: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৮ শিক্ষার্থীর শাস্তি এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ গৌরনদীতে ছাত্রকে কান ধরিয়ে ওঠবস, যুবদল নেতাকে কারাদণ্ড বরিশালে ঘুমন্ত বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন ভোলায় পুকুর ও ঘেরে মাছ চাষে ভাগ্য বদল, বছরে বেচাকেনা দেড়শ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস ভোলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার টিকটকে পরিচয়ে প্রেম, ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ পাউরুটি, কেক বিস্কুট, শাকসবজি মাছ ও মাংসসহ সব ধরনের খাদ্যে ভেজাল পাওয়া যাচ্ছে: জেলা প্রশাসক  পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি
  • বঙ্গোপসাগরে ট্রলার ডাকাতি

    বঙ্গোপসাগরে ট্রলার ডাকাতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     


    সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনা থেকে এফবি মা-বাবার দোয়া নামে একটি মাছ ধরা ট্রলার ডাকাতির ঘটনা ঘটেছে।

    এসময় ১৬ জেলেকে মারধর করে রসদ সামগ্রী লুট করে জামাল হোসেন (৩২) নামে এক জেলেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যু বাহিনী।

    শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। ট্রলারের মালিক মো. ফিরোজ মিযা। তার বাড়ি উপজেলার চরদুযানী ইউনিয়নে খলিফারহাট গ্রামে অপহৃত জেলে জামালের বাড়ি একই গ্রামে।

    রোববার দুপুরে দস্যুদের কবল থেকে ফিরে ট্রলার মালিক ও মাঝি ফিরোজ মিযা  জানান, শনিবার রাতে ট্রলারের জেলেরা জাল ফেলে অপো করছে এমন সময় রাত সাড়ে এগারোটার দিকে হঠাৎ স্বশস্ত ডাকাতরা হামলা চালায়। তখন ট্রলারে উঠে তিনিসহ ১৬ জেলেকে পিটিয়ে আহত করে ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে জামাল নামে এক জেলেকে অপহরণ করে নিয়ে যাওযার সময় ৫লাখ টাকা না দিলে ফেরত দিবেনা।

    বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জামাল সহ আরও তিন জেলেকে অপহরনের খবর শুনেছি এখনও নাম জানতে পারিনি।

    এর আগে শনিবার ভোর রাতের দিকে বাদুরতলা গ্রামের নেছার খানের মালিকানা এফবি মা ট্রলার ডাকাতি করে মালিক নেছারকে  অপহরণ করে। এখনো ফেরত দেযনি দস্যুরা। তার আগে ১৬ নভেম্বর গভীর সাগরে জেলে বহরে ডাকাতি করে গুলি করে মুসা নামে এক জেলেকে হত্যা করে এবং ১৪ জেলেকে পিটিয়ে গুরুতর আহত করে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ