ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ  বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ  ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
  • মাত্র তিন কার্যদিবসে সংসদ অধিবেশন সমাপ্ত

    মাত্র তিন কার্যদিবসে সংসদ অধিবেশন সমাপ্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    করোনা পরিস্থিতির কারণে চলতি একাদশ সংসদের দ্বাদশ অধিবেশন মাত্র তিন কার্যদিবসে সমাপ্ত হয়েছে। রবিবার দুপুরে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাপনী ভাষণের পর রাষ্ট্রপতির আদেশ পাঠ করার মধ্য দিয়ে অধিবেশনের ইতি টানেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সমাপনী বক্তব্যে করোনার সংক্রমণ মোকাবিলায় সর্বোচ্চ শক্তি নিয়োগ করার আহ্বান জানান।

    করোনা পরিস্থিতি ভয়াবহ হবে এমন আশংকা প্রকাশ করে বিরোধী দলীয় নেতা বলেন, সারাদেশে করোনার সংক্রমণ প্রতিদিন বাড়ছে। হাসপাতালে জায়গা হচ্ছে না। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে মানুষ পরীক্ষা করতে পারছে না। কিন্তু মানুষের মধ্যে সচেতনতা নেই। তারা স্বাস্থ্যবিধি মানছে না। সরকারের ঘোষিত ১৮ দফা নির্দেশনাও মানা হচ্ছে না। মানুষ মাস্ক পরে না। স্যানিটাইজার দিতে গেলে বিরক্ত হয়। বইমেলায় অনেকে মাস্ক ছাড়া ঘুরছে। তিনি আরো বলেন, এ অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। কিন্তু এখানে প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করছেন। তিনি ২৪ ঘন্টা কাজ করছেন। কিন্তু আমরা সচেতন না হলে কাজ হবে কিভাবে? তিনি করোনার নমুনা পরীক্ষা ও আইসোলেশনের সুযোগ বাড়ানোর আহ্বান জানান।

    দেশের উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরে রওশন এরশাদ বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধি বেড়েছে। এখন উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে। কয়েক বছর গড় আয়ু বেড়েছে। গণপরিবহন উন্নয়নে মেট্রোরেল হচ্ছে। পদ্মা সেতু সমাপ্তির পথে। জীবনযাত্রার মান উন্নত হয়েছে। অন্যদিকে বৈষম্য বেড়েছে সাগরসমান। অস্থিতিশীলতা, নিরাপত্তাহীনতা বেড়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হয়নি। ভেজাল খাদ্য খেয়ে তিন লাখ মানুষ প্রতিবছর বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এ সকল বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

    সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে মাত্র তিন কার্যদিবসের এই অধিবেশন শুরু হয় পহেলা এপ্রিল। অধিবেশনে পাঁচটি সরকারি বিল উত্থাপন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে চালানো এই অধিবেশনেও মহামারিকালের অন্য অধিবেশনগুলোর মতো এবারও সীমিত সংখ্যক সংসদ সদস্য অংশগ্রহণ করেন। তালিকা ধরে করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পাওয়া সংসদ সদস্যরা এতে অংশ নেন। সংসদ সচিবালয়ের কর্মরতদেরও অধিবেশন চলার সময় সংসদ ভবনে প্রবেশ সীমিত ছিল। সুনির্দিষ্ট দায়িত্বে থাকা ব্যক্তিদের বাইরে কাউকে সংসদে ঢুকতে দেওয়া হয়নি। সংসদ অধিবেশনের সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকরাও সংসদ ভবনে প্রবেশ করতে পারেননি। আগামী জুন মাসের প্রথম সপ্তাহে বাজেট অধিবেশন বসবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ