ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • সহকর্মীকে মারধরের ঘটনায় সেই নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

    সহকর্মীকে মারধরের ঘটনায় সেই নির্বাহী প্রকৌশলী বরখাস্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সহকর্মীকে মারধরের ঘটনায় রাজবাড়ীর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে। অসদাচরণ ও চাকরির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বুধবার রাতে নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদকে বরখাস্ত করা হয়।
    পাউবোর উপসচিব (প্রশাসন) সৈয়দ মাহবুবুল হক স্বাক্ষরিত চিঠিতে বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে।


    বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আরিফুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মারধরের শিকার উপসহকারী প্রকৌশলী মো. রনি বুধবার মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগে জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে নির্বাহী প্রকৌশলী তাকে ও আরেক উপসহকারী প্রকৌশলী ইকবাল সরদারকে প্রধান প্রকৌশলীর দপ্তরে গিয়ে কিছু প্রাক্কলন ও নোটশিটের কাজ করে আনতে বলেন।

    এ কাজের জন্য নির্বাহী প্রকৌশলী অফিসের গাড়ি ব্যবহারের কথা বললেও তারা পাননি। ৫১টি প্রাক্কলন এবং ৬১টি নোটশিটের কাগজপত্রসহ বাসে যাওয়া ঝুঁকিপূর্ণ মনে হওয়ায় এবং পরদিন নির্বাহী প্রকৌশলীর ওই দপ্তরে এক সভায় যাওয়ার কথা থাকায় তিনি ওইদিন গাড়িতে যাওয়ার চিন্তা করে আর যাননি।

    তবে মঙ্গলবারই বিকেল ৪টা ৪৮ মিনিটে রাজবাড়ীর সহকারী প্রকৌশলী ফোন করে তাকে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে দেখা করতে বলেন। ৫টা ২০ মিনিটের দিকে আব্দুল আহাদের কক্ষে দেখা করতে গেলে তিনি রনির সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে চেয়ার থেকে ফেলে গলা টিপে ধরেন।

    এদিকে বুধবার সন্ধ্যার দিকে এই ঘটনার ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ