ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • নির্বাচনি সহিংসতায় আ.লীগ নেতার ছেলে নিহত

    নির্বাচনি সহিংসতায় আ.লীগ নেতার ছেলে নিহত
    নিহত তোতা শেখ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টাঙ্গাইলের নাগরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে তোতা শেখ (৪০) নামের একজন নিহত ও গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন।

    শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দপ্তিয়র ইউনিয়নের পাইকাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোতা শেখ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্কেল মেম্বারের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই রফিক শেখ গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

    স্থানীয়রা জানান, দপ্তিয়র ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্কেল মেম্বারের পরিবারের বিরুদ্ধে নৌকার প্রার্থীর পক্ষে কাজ না করার অভিযোগ আনা হয়। বিষয়টি নিয়ে সন্ধ্যায় দপ্তিয়র ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুদ্দীনসহ তার সাঙ্গপাঙ্গরা তোতা শেখসহ আরও লোকজনের ওপর হামলা চালায়। পরে দেশীয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে গুলিও চালানো হয়। এতে উভয় পক্ষের পাঁচ জন আহত হয়েছেন। এদের মধ্যে চার জনকে পাশের জেলা মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক তোতা শেখকে মৃত ঘোষণা করেন।

    নাগরপুর থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে একজন নিহত হয়েছে বলে শুনেছি।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ