ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • নাকফুল ‘উপহার’ দিয়ে ভোট প্রার্থনা

     নাকফুল ‘উপহার’ দিয়ে ভোট প্রার্থনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝিনাইদহের কালীগঞ্জে সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলেন প্রার্থী। একই সঙ্গে নারীদের হাতে নাকফুল ও টাকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনই ঘটনা ঘটেছে উপজেলার ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে।

    জানা গেছে, সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মহাদেবপুর এলাকার বিউটি খাতুনের বাড়িতে গিয়ে ভোট চাইলেন ফুটবল প্রতীকের প্রার্থী আমির হোসেনের ভাই সাইফুল হোসেন। এ সময় তিনি হাতের মধ্যে একটি নাকফুল ও ১০০ টাকা দেন। এছাড়াও দুর্গাপুর গ্রামে প্রমীলা রানীর বাড়িতে গিয়ে নাকফুল দেন প্রার্থী আমির হোসেন নিজেই।
    মহাদেবপুর গ্রামের বিউটি খাতুন বলেন, গতকাল শুক্রবার (২৬ নভেম্বর) সকালে ফুটবল প্রতীকের প্রার্থী আমির হোসেনের ভাই সাইফুল এসে তার হাতে একটি সোনালি রঙের নাকফুল ও ১০০ টাকা দেন। এরপর ফুটবল মার্কায় ভোট দিতে বলা হয়। বিষয়টি বুঝতে পেরে তিনি সঙ্গে সঙ্গেই তাদের কাছে নাকফুল ও ১০০ টাকা ফেরত দেন।

    দুর্গাপুর গ্রামের প্রমীলা রানী বলেন, আমির হোসেন বাড়িতে এসে বল মার্কায় ভোট দেওয়ার জন্য বলেন। এরপর নিজ হাতে দুইটি নাকফুল দেন।

    তিনি আরও বলেন, নাকফুল আমার লাগবে না। তখন আমির হোসেন মেয়েকে দিতে বলেন। গ্রামের বিভিন্ন নারীদের এ নাকফুল দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ওই নারী।

    এ ব্যাপারে ফুটবল প্রতীকের প্রার্থী আমির হোসেন বলেন, প্রতিপক্ষরা এর আগেও ষড়যন্ত্র করেছে। এবারও তার প্রতিপক্ষরা ষড়যন্ত্র করে এগুলো করেছে। কাউকে টাকা দিয়ে ভোট করব না।

    ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন পরিষদের রিটার্নিং অফিসার ও উপজেলা মাধ্যমিক অফিসার মধুসূদন সাহা জানিয়েছেন, নাকফুল দেওয়ার ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেব।

    উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ