ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • 'ওপেন ভোট' নিতে প্রিসাইডিং অফিসারকে হুমকি

    'ওপেন ভোট' নিতে প্রিসাইডিং অফিসারকে হুমকি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, বাঞ্ছারামপুর ও সরাইল উপজেলার ৩২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

    রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ৩১৮টি কেন্দ্রে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটের শুরুতেই নবীরগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের একটি কেন্দ্রে নৌকা প্রতিকে ওপেন ভোট নেওয়ার জন্য প্রিসাইডিং অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মুজিবুর রহমান সওদাগরের বিরুদ্ধে।


    সকাল সোয়া ৮টার দিকে লাউর ফতেহপুর ইউনিয়নের হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আসেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মুজিবুর রহমান সওদাগর। কেন্দ্রটিতে সকাল থেকেই ভোটারদের উপচেপড়া ভিড় দেখা গেছে। কেন্দ্রে এসেই চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ওপেন ভোট নেওয়ার জন্য কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবুল খায়েরকে চাপ দেন মুজিবুর রহমান। কিন্তু তিনি রাজি না হওয়ায় তাকে হুমকি দেন মুজিবুর রহমান। এ নিয়ে কেন্দ্রে হট্টগোল হলে পুলিশ এসে আওয়ামী লীগ প্রার্থীকে কেন্দ্র থেকে বের করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আওয়ামী লীগের প্রার্থী মো. মুজিবুর রহমান সওদাগরের মোবাইলে ফোন করলে সেটি বন্ধ পাওয়া গেছে।

    হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবুল খায়ের বলেন, “আওয়ামী লীগের প্রার্থী এসে ওপেন ভোট নেওয়ার জন্য আমাকে চাপ দেন। আমি রাজি না হয়ে গোপন কক্ষে ভোট দেওয়ার কথা বললে- তিনি বলেন আমি প্রিসাইডিংয়ের বাপ। পরে আমি কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের জানিয়েছি।”

    এ বিষয়ে লাউর ফতেহপুর ইউনিয়নের পুলিশের স্ট্রাইকিং ফোর্সের ইনচার্জ ও পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, “প্রিসাইডিং অফিসার ফোন পেয়ে সঙ্গে সঙ্গে কেন্দ্রে আসি। কেন্দ্রে এসে অনাকাঙ্ক্ষিত কোনও ব্যক্তিকে পাইনি। শান্তিপূর্ণভাবেই ভোট চলছে।”


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ