ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • নির্বাচনী সহিংসতায় ছাত্রলীগ নেতা নিহত

    নির্বাচনী সহিংসতায় ছাত্রলীগ নেতা নিহত
    নিহত ছাত্রলীগ নেতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রামগঞ্জে ইউপি নির্বাচনে ভোটকেন্দ্র এলাকায় সহিংসতায় সাজ্জাদ হোসেন সজিব নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। রোববার বিকাল ৫টার দিকে ঢাকা নেওয়ার পথে চাঁদপুরে অ্যাম্বুলেন্সে তিনি মারা যান।

    নিহত সজিব উপজেলার ইছাপুর ইউনিয়নের ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি। রোববার তিনি নৌকার প্রার্থী শাহিনুর আক্তারের পক্ষে ভোটকেন্দ্রে দায়িত্বে ছিলেন। গত ১৫ নভেম্বর সাবেক কমিটি বিলুপ্তের পর তাকে সভাপতি করে নতুন কমিটি গঠন করা হয়।

    উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল ও সহ-সভাপতি মেহেদী হাসান মঞ্জু ওই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

    দলীয় ও স্থানীয় সূত্র জানায়, ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে বিকাল ৩টার দিকে বিদ্রোহী প্রার্থী আমির হোসেন খাঁনের (আনারস) লোকজনের সঙ্গে নৌকার প্রার্থীর কর্মীদের সহিংসতা ঘটে। এতে ধারালো অস্ত্রের আঘাতে সাজ্জাদ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথেই তিনি মারা যান।

    বিদ্রোহী প্রার্থী আমির হোসেন উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত সহ-সভাপতি। দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করায় ১৬ নভেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

    নিহত সাজ্জাদের এলাকার বাসিন্দা ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান মঞ্জু বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছিল। হঠাৎ বিদ্রোহী প্রার্থীর লোকজন আমাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আহত ছাত্রলীগ নেতা সাজ্জাদ মারা গেছেন। আমরা কোনোভাবে প্রাণে বেঁচে এসেছি।

    নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাঞ্জুর এলাহি বলেন, কেন্দ্রের ভেতরে কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। বাইরে কি হয়েছে তা আমার জানা নেই।

    রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, নয়নপুরে ভোটকেন্দ্রের বাইরে বিশৃঙ্খলা হয়েছে। এতে দু’পক্ষের লোকজন আহত হয়। কেউ মারা যাওয়ার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ