ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • দ্বিতীয় ডোজ পেলেন ৩ কোটি ৬৪ লাখ মানুষ

    দ্বিতীয় ডোজ পেলেন ৩ কোটি ৬৪ লাখ মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে এ পর্যন্ত করোনা প্রতিরোধক টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন মোট ৩ কোটি ৬৪ লাখ ৩৪ হাজার ৭৩৮ জন। এ ছাড়া প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে মোট ৫ কোটি ৯৪ লাখ ৮ হাজার ২৫৪ জনকে। সারাদেশে টিকা গ্রহীতারা পেয়েছেন অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা।

    রোববার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫ লাখ ৩৬ হাজার ২২৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৭০ জনকে। আজ মোট টিকা পেয়েছেন ৭ লাখ ৮১ হাজার ৯৯৩ জন।

    এতে আরও বলা হয়, এ পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছে ৭ লাখ ৮৬ হাজার ৬৩ শিক্ষার্থী। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ১ হাজার ৪৯৬ জন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ