ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী তরুণ তারকা নাদিরার আকাক্সক্ষা বাস্তবায়নে বাধা, পরিবারে হতাশা এইচএসসি পরীক্ষা: বরিশাল কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর সভা বৃহস্পতিবার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭
  • দেশে করোনা শনাক্ত ও মৃত্যু কমেছে

    দেশে করোনা শনাক্ত ও মৃত্যু কমেছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত ও মৃত মানুষের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় ৭৮ জন মারা গেছেন। দেশে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩১ জন।

    এর আগে সোমবার (২৬ এপ্রিল) ৩ হাজার ৩০৬ জন নতুন শনাক্তের কথা জানানো হয়েছিল। ৯৭ জনের মারা যাওয়ার কথা জানানো হয়।


    মঙ্গলবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৫১ হাজার ৬৫৯ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১১ হাজার ২২৮ জনের মৃত্যু হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ২৩৭টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ লাখ ৯৫ হাজার ৫২৪টি।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ২৩৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৬৬ হাজার ৯২৭ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৭৩ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ। আর নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৫১ শতাংশ।

    গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ৭৮ জনের মধ্যে পুরুষ ৪৫ জন। আর নারী ৩৩ জন।

    দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ