ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, উত্তরপত্রসহ গ্রেফতার ২

    খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, উত্তরপত্রসহ গ্রেফতার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খাদ্য অধিদপ্তরের ‘সহকারী খাদ্য পরিদর্শক’ পদের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির উদ্দেশ্যে ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করে অসুদপায় অবলম্বনের অভিযোগে দুই পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে আরএমপির রাজপাড়া থানা পুলিশ।

    এ সময় তাদের কাছ থেকে দুইটি ক্ষুদ্র ইলেক্ট্রনিক্স ডিভাইস ও তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ও প্রশ্নপত্র এবং সমাধান সংবলিত উত্তরপত্র উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন রাজশাহীর দুর্গাপুর থানার পুরাতন তেহের গ্রামের মোহা. জেহের আলী কবিরাজের ছেলে মাহফুজ আহম্মেদ (২৮) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ইসমাইল হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন (২৯)। শনিবার আরএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

    আরএমপির মিডিয়া উইং থেকে জানানো হয়, শুক্রবার সকালে নিউ গভ. ডিগ্রি কলেজ কেন্দ্রে সহকারী খাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষা হয়। পরীক্ষা চলাকালে গ্রেফতারকৃত মাহফুজ আহম্মেদ ও ইব্রাহিম হোসেনের আচরণ সন্দেহজনক হলে তাদের অধ্যক্ষের কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই পরীক্ষার্থীর দেহ তল্লাশি করে পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহৃত একটি ক্ষুদ্র ইলেক্ট্রনিক্স  ডিভাইস, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, প্রশ্ন ও উত্তরপত্র পাওয়া যায়।

    পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগে নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর মাহফুজের কানের ভেতর থেকে একটি ইয়ারবাড বের করা হয়। গ্রেফতারকৃতরা পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কথা স্বীকার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ