ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কলপাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

    কলপাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় নবম শ্রেনীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক যুবক ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে করেছে পুলিশ। গত সোমবার রাতে ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করে। 

    পুলিশ ওইরাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ইটবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ইউসুফ শিকদার, খলিল শিকদার ও হাসান শিকদারকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। 

    স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, ইউসুফ সিকদার দীর্ঘদিন যাবৎ ওই শিক্ষার্থীকে বিবাহের প্রস্তাব দিয়ে আসছিলো। শিক্ষার্থী বিষয়টি তার পরিবারকে অবহিত করলে তার পিতা ইউসুফকে সাবধান করে এবং তার পরিবারকে জানায়। গত ২২ এপ্রিল ওই শিক্ষার্থী তার এক প্রতিবেশীর বাড়িতে গেলে সেখান থেকে সন্ধ্যায় ফেরার পথে ইউসুফ তাকে বাবা এবং ভাইয়ের সহযোগীতায় জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে হুজুর ডেকে জোরপূর্বক কিশোরীকে বিবাহ করে। এছাড়া ওই শিক্ষার্থীকে তার পরিবারের কাছে ফেরৎ না দিয়ে জোরপূর্বক আটকে রেখে ধর্ষণ করে।

    কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, শিক্ষার্থীর পিতার অভিযোগের ভিত্তিতে প্রধান অভিযুক্তসহ আসামিদের আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ