ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বাউফলে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ চার জনকে কুপিয়ে জখম

    বাউফলে মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ চার জনকে কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাউফলে এক মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ একই পরিবারের ৪ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। আহতদের বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে সূর্যমনি ইউনিয়নের সূর্যমনি গ্রামে এ ঘটনা ঘটেছে।

    জানা গেছে, মুক্তিযোদ্ধ আবুল কালাম আযাদের সাথে তার চাচাতো ভাই নিজামুল হাওলাদার তারুর জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। 

    ঘটনার দিন বিকাল ৪টার সময় নিজামুল হাওলাদার মুক্তিযোদ্ধ আবুল কালাম আজাদের জায়গা দখল করে ঘর তোলার সময় আবুল কালাম আযাদ (৭০) ও তার ছেলে দৈনিক ইত্তেফাকের দশমিনা উপজেলা প্রতিনিধি কামরুল ইসলাম সোহাগ (৩৫), সাইফুল ইসলাম (৪০) ও ভাইর ছেলে ওহাব হাওলাদার (৬২) বাধা দিলে নিজামুল হাওলাদার ও তার ছেলে মাইনুল ইসলাম টিপুর নেতৃত্বে ৫-৭ জন লোক কুপিয়ে ও পিটিয়ে জখম করে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেছেন।

    এ ব্যাপারে বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন,‘ বিষয়টি জানার পর ঘটনাস্থলসহ স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ