ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা হোটেল বন্ধ-ভাড়া দ্বিগুণ, কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন
  • দেশে করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত কমেছে

    দেশে করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত কমেছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ছয়জন মারা গেছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ১৬ জনে। বুধবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৭৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ২৮৮ জনে।

    এর আগে মঙ্গলবার (৭ ডিসেম্বর) দেশে করোনা আক্রান্ত হয়ে পাঁচ জন মারা গেছেন। এ ছাড়া এদিন করোনা শনাক্ত হয়েছিল ২৯১ জনের দেহে।

    এ দিন করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৬ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ২০৪ জন।

    স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২০ হাজার ৬৪৪টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৫৪৯টি।

    অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ।

    ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৪ জন পুরুষ এবং দুই জন নারী। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকাতেই ৩ জন এবং চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীতে একজন করে রয়েছেন।

    উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ