ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী
  • প্রথম আইপড কেন পানিতে ছুড়েছিলেন স্টিভ জবস

    প্রথম আইপড কেন পানিতে ছুড়েছিলেন স্টিভ জবস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অ্যাপলের প্রয়াত সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসকে উদ্যোক্তারা গুরু মানেন। তাঁর জীবনের গল্প পড়েন বুঁদ হয়ে। যেকোনো নতুন পণ্য বাজারে ছাড়ার আগে বারবার পরীক্ষা করতেন তিনি। ছিলেন খুব খুঁতখুঁতে স্বভাবের।

    গান শোনার যন্ত্র আইপড বাজারে ছাড়ার আগে পরীক্ষা চালাতে গিয়ে সেটি তিনি একবার অ্যাকুয়ারিয়ামের পানিতে ফেলে দিয়েছিলেন। প্রশ্নোত্তরভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম কোরায় সে ঘটনা শুনিয়েছেন অ্যাপলের সাবেক কর্মী অমিত চৌধুরী।

    অ্যাপলের প্রকৌশলীরা তখন সবে আইপডের পরীক্ষামূলক মডেল বা প্রথম প্রোটোটাইপ বানিয়েছেন। চূড়ান্ত অনুমোদনের জন্য সেটি তাঁরা স্টিভ জবসের কাছে উপস্থাপন করলেন।

    জবস ডিভাইসটি নিয়ে নেড়েচেড়ে দেখলেন। খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই করলেন। ওজন পরীক্ষা করলেন। এরপর নির্দ্বিধায় সেটি বাতিল করে দিলেন। কারণ হিসেবে বললেন, আকারে এটি অনেক বড়।

    প্রকৌশলীদের তো মাথায় হাত। তাঁরা জবসকে অনেক বোঝানোর চেষ্টা করলেন। বারবার বললেন, ডিভাইসটি তৈরির পুরো প্রক্রিয়া এমনভাবে সম্পন্ন হয়েছে যে এর চেয়ে আর কোনোভাবেই ছোট করা সম্ভব না।

    এসব শুনে স্টিভ জবস খানিকক্ষণ চুপ করে রইলেন। এরপর আইপড নিয়ে হেঁটে গেলেন ঘরে থাকা অ্যাকুরিয়ামের কাছে। তাঁর প্রকৌশলীদের এত দিনের চেষ্টায় তৈরি আইপডের প্রোটোটাইপটি নির্দ্বিধায় ফেলে দিলেন পানিতে। আইপডটি অ্যাকুয়ারিয়ামের তলায় গিয়ে ঠেকলে তা থেকে বুদ্‌বুদ বেরিয়ে আসে।

    তা দেখে আঙুলে তুড়ি বাজিয়ে জবস বললেন, ‘ওই দেখো বুদ্‌বুদ। এর মানে ভেতরে ফাঁকা জায়গা রয়েছে। এটাকে আরও ছোট করো।’

    এবার অবাক হওয়ার পালা অ্যাপলের ওই প্রকৌশলীদের। তাঁরা এভাবে ভেবে দেখেননি।

    স্টিভ জবস প্রথম আইপড বাজারে ছাড়ার ঘোষণা দেন ২০০১ সালের অক্টোবরে। সেটি ছিল ১৯ দশমিক ৮ মিলিমিটার পুরু। অ্যাপলের সর্বশেষ আইপডে পরিমাপটি কেবল ৬ দশমিক ১ মিলিমিটার।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ