ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী
  • ইরানের সঙ্গে ভালো সম্পর্ক চান সৌদি যুবরাজ

    ইরানের সঙ্গে ভালো সম্পর্ক চান সৌদি যুবরাজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চিরবৈরী ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির ইঙ্গিত দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি যুবরাজ বলেছেন, ইরানের সঙ্গে ভালো সম্পর্ক চান তিনি।

    সম্প্রতি বাগদাদে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত গোপন বৈঠকের পর এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। একাধিক সূত্রে গোপন বৈঠকটির বিষয়ে নিশ্চিত হয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রশ্নে দীর্ঘদিন ধরে তীব্র বিরোধে জড়িয়ে আছে সৌদি আরব ও ইরান। ২০১৬ সালে সৌদি আরবে এক শিয়া ধর্মগুরুর ফাঁসি কার্যকরের পর দুই দেশের সম্পর্ক আরও নেতিবাচক পথে মোড় নেয়। এর প্রতিবাদে ইরানে সৌদি দূতাবাসে হামলা চালায় বিক্ষোভকারীরা। এ ঘটনায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়।

    এমন পরিস্থিতিতে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদেমির ব্যবস্থাপনায় বাগদাদে দু্ই দেশের মধ্যে মধ্যে একটি গোপন বৈঠক হয়। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, ৯ এপ্রিল দুই দেশের মধ্যে আলোচনার প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়।

    একজন ইরাকি কর্মকর্তা বৈঠকের বিষয়টি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেন। অন্যদিকে পশ্চিমা এক কূটনীতিক জানান, দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক স্থাপন ও উত্তেজনা নিরসনের উদ্যোগের অংশ হিসেবে বৈঠকটি হবে বলে তিনি আগে থেকে জানতেন। তবে আনুষ্ঠানিকভাবে সরকারি সংবাদমাধ্যমে বৈঠকের খবর অস্বীকার করেছে রিয়াদ। এদিকে তেহরান জানিয়েছে, তারা সব সময় সৌদি আরবের সঙ্গে যেকোনো আলোচনাকে স্বাগত জানায়।

    গত মঙ্গলবার রাতে একটি টিভি চ্যানেলে প্রচারিত সাক্ষাৎকারে সৌদি যুবরাজ বলেন, ‘ইরান আমাদের প্রতিবেশী দেশ। তাদের সঙ্গে একটি ভালো ও বিশেষ সম্পর্ক আশা করছি আমরা সবাই।’

    মোহাম্মদ বিন সালমান বলেন, ‘ইরান নিয়ে জটিল পরিস্থিতি আমরা চাই না। আমরা ইরানের উন্নতি চাই, যা এ অঞ্চল ও বিশ্বকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেবে।’ তেহরানের ‘নেতিবাচক কর্মকাণ্ড’ নিয়ে সমাধান খুঁজতে রিয়াদ আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে কাজ করছে বলে তিনি জানান।

    এর আগে একাধিক সাক্ষাৎকারে ইরানকে একহাত নিয়েছিলেন সৌদি যুবরাজ। আঞ্চলিক নিরাপত্তা বিনষ্টে ইন্ধন জোগানোর অভিযোগ এনেছিলেন তেহরানের বিরুদ্ধে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ